দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ–এ পণ্যজট নিরসনে কঠোর নির্দেশনা দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি ইয়ার্ড থেকে সর্বোচ্চ চার দিনের মধ্যে পণ্য খালাস নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও অংশীজনকে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে নিজ বাসভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় বন্দর ব্যবহারকারী সংগঠনের প্রতিনিধি, শীর্ষ ব্যবসায়ী, বন্দর কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম কাস্টমস হাউস–এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় দেশের প্রধান সমুদ্রবন্দরে দীর্ঘদিন ধরে একাধিক স্ক্যানিং মেশিন অচল থাকার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। তিনি দ্রুত এসব যন্ত্রপাতি সচল করার নির্দেশ দিয়ে বলেন, “এত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কীভাবে দিনের পর দিন অচল থাকে? এ ধরনের গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
তিনি আরও বলেন, স্ক্যানিং মেশিন অচল থাকায় পণ্য খালাস প্রক্রিয়া ধীরগতির হচ্ছে, যা পণ্যজট সৃষ্টি ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটাচ্ছে। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং বাজার ব্যবস্থায়ও প্রভাব পড়ছে।
অর্থমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করে দ্রুত পণ্যজট নিরসন ও বন্দর কার্যক্রম স্বাভাবিক রাখার আহ্বান জানান। একইসঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আনতে প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন ও নিয়মিত মনিটরিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন