জলঢাকায় বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী জামায়াতে ইসলামিতে যোগদান
নীলফামারীর জলঢাকার ধর্মপাল ইউনিয়নের বিএনপি ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন। যোগদানের এই ঘটনা মঙ্গলবার দুপুরে উপজেলা দক্ষিণ পাইটকা পাড়া এলাকায় জামায়াতের নির্বাচনি গণসংযোগ চলাকালীন ঘটে।
যোগদানকারী নেতাদের মধ্যে ছিলেন ইউনিয়নের ওলামা দলের সভাপতি মহুবর, সাধারণ সম্পাদক শহিদুর রহমান, ৯ নং ওয়ার্ডের সভাপতি আলমগীর হোসেন, সেক্রেটারি আনিসুর রহমানসহ আরও অর্ধশতাধিক নেতা-কর্মী।
জমায়াত সূত্র জানায়, নতুন যোগদানকারীরা দলের নির্বাচনি প্রচারণা ও কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেবেন। দলীয় নেতৃত্ব আশা প্রকাশ করেছেন, এ ধরনের যোগদানের মাধ্যমে দল আরও শক্তিশালী হয়ে নির্বাচনে কার্যকর ভূমিকা রাখতে পারবে।
এ ঘটনার মাধ্যমে স্থানীয় রাজনীতিতে বিএনপি ও জামায়াতের প্রভাব ও স্থানীয় সমর্থকশক্তির দিক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন