দুর্নীতিবাজ ও ব্যাংক ডাকাতদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঋণখেলাপি ও ব্যাংক ডাকাতদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়। এমন নেতৃত্বে যুবসমাজের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “যাদের চরিত্রে সততা নেই, দেশপ্রেম নেই, যারা জনগণের সুখে-দুঃখে পাশে থাকে না—তাদের দিয়ে কখনোই একটি শক্তিশালী ও সম্মানজনক বাংলাদেশ গড়া যাবে না। বসন্তের কোকিলদের দিয়ে দেশ চলে না।”
ডা. শফিকুর রহমান আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়তে প্রয়োজন চরিত্রবান, সৎ ও ত্যাগী নেতৃত্ব। যারা মানুষের সঙ্গে সারাক্ষণ যুক্ত থাকে, জনগণের সমস্যা ও সম্ভাবনাকে নিজের সমস্যা হিসেবে দেখে—বাংলাদেশ গড়া হবে তাদের দিয়েই।
তিনি বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই না, যে দেশ হামাগুড়ি দিয়ে বা খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে এগোবে। আমরা চাই একটি আত্মমর্যাদাশীল, ন্যায়ভিত্তিক ও শক্তিশালী বাংলাদেশ।”
যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, দেশের পরিবর্তনে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সৎ নেতৃত্ব ও নৈতিক রাজনীতির মাধ্যমে যুবকরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে।
তিনি আরও বলেন, “দেশের মানুষ আর দুর্নীতি, দখলবাজি ও লুটপাটের রাজনীতি দেখতে চায় না। জনগণ এখন ন্যায়, ইনসাফ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা চায়।”
বক্তব্য শেষে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের আস্থা নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন