রমজান ঘিরে সুখবর: গরুর মাংস, মুরগি, ডিম ও দুধের দাম কমাল সরকার
পবিত্র রমজান মাসকে সামনে রেখে ভোক্তাদের স্বস্তি দিতে গরুর মাংস, মুরগি, ডিম ও দুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য পেতে পারবে।
রোববার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রমজানকেন্দ্রিক ন্যায্যমূল্যে পণ্য বিক্রি সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মূল সিদ্ধান্তগুলো:
গরুর মাংস: প্রতি কেজি ৬৫০ টাকা
মুরগির মাংস: প্রতি কেজি ২৫০ টাকা
দুধ: প্রতি লিটার ৮০ টাকা
ডিম: প্রতি টি ৮ টাকা
সরকার জানিয়েছে, এসব পণ্য ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র ও মোবাইল টিমের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে। এ উদ্যোগের লক্ষ্য রমজান মাসজুড়ে মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের বাজারভাঙা দর থেকে স্বস্তি দেওয়া।
গত রমজানেও সরকার একইভাবে মোবাইল সেলসের মাধ্যমে কম দামে গরু, মুরগি, ডিম ও দুধ বিক্রি করেছিল, যা দেশের বহু মানুষের কাছে সুবিধাজনক হয়েছিল।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন