ডি এস কে টিভি চ্যানেল

বিএনপি এবং দলের প্রতিটি নেতাকর্মী অঙ্গীকারাবদ্ধ।

নারী সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় বিএনপি অঙ্গীকারাবদ্ধ

ছবি সংগৃহীত

নারী সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় বিএনপি অঙ্গীকারাবদ্ধ: ইশরাক

ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নারী সমাজের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বিএনপি এবং দলের প্রতিটি নেতাকর্মী অঙ্গীকারাবদ্ধ।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগের সময় আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, একটি মহল নারীদের নিয়ে বিভ্রান্তিকর ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। বিএনপি এসব রাজনীতিতে বিশ্বাস করে না। নারীরা যাতে ঘরের বাইরে ও ভেতরে সমান সম্মান ও নিরাপত্তা পায়, সেই পরিবেশ নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় এলে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

নারী সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় বিএনপি অঙ্গীকারাবদ্ধ

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নারী সমাজের অধিকার ও মর্যাদা রক্ষায় বিএনপি অঙ্গীকারাবদ্ধ: ইশরাক

ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নারী সমাজের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বিএনপি এবং দলের প্রতিটি নেতাকর্মী অঙ্গীকারাবদ্ধ।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগের সময় আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, একটি মহল নারীদের নিয়ে বিভ্রান্তিকর ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। বিএনপি এসব রাজনীতিতে বিশ্বাস করে না। নারীরা যাতে ঘরের বাইরে ও ভেতরে সমান সম্মান ও নিরাপত্তা পায়, সেই পরিবেশ নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় এলে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

পথসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল