জামায়াত আমিরের বক্তব্যের প্রতিবাদে ঢাবি ও জবিতে ‘ঝাড়ু মিছিল’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি পোস্টের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ঝাড়ু মিছিল’ করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে বিভিন্ন ছাত্র সংগঠনের নারী নেত্রীদের নেতৃত্বে ঝাড়ু হাতে একটি মিছিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন অংশগ্রহণকারীরা।
সমাবেশে বক্তারা বলেন, ডা. শফিকুর রহমানের এক্সে দেওয়া বক্তব্য নারী বিদ্বেষী ও আপত্তিকর। তারা দাবি করেন, এমন বক্তব্য সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং নারীদের মর্যাদার পরিপন্থী। অবিলম্বে ওই বক্তব্যের প্রকাশ্য প্রতিবাদ ও ব্যাখ্যা দেওয়ার দাবি জানান তারা।
একই দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীরা পৃথকভাবে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট এক্স অ্যাকাউন্টটি সাইবার হামলার শিকার হয়েছে এবং ওই পোস্ট আমিরের প্রকৃত বক্তব্য নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন