নারীর প্রকৃত নেতৃত্ব নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য : জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার অভিযোগ উঠেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সাইবার হামলার মাধ্যমে নারী বিদ্বেষী ও বিভ্রান্তিকর কিছু কনটেন্ট ছড়ানো হয়, যা ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত বক্তব্য, রাজনৈতিক অবস্থান এবং দলীয় নীতির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।
জামায়াতের পক্ষ থেকে আরও বলা হয়, নারীর মর্যাদা, অধিকার ও নেতৃত্ব নিশ্চিত করার বিষয়ে দলটি বরাবরই স্পষ্ট অবস্থানে রয়েছে। নারীকে অবমূল্যায়ন বা বিদ্বেষমূলক কোনো বক্তব্য জামায়াত কিংবা এর আমিরের আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
দলটি সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন