এবার নির্বাচনি গান তৈরির হিড়িক, জমজমাট ভোটের মাঠ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের মাঠের পাশাপাশি অনলাইন অঙ্গনেও প্রচারণা পেয়েছে নতুন মাত্রা। সামাজিক যোগাযোগমাধ্যমে এবার নির্বাচনি গান তৈরির হিড়িক চোখে পড়ার মতো। বড় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র ও দলীয় প্রার্থীরাও ব্যক্তিগত উদ্যোগে তৈরি করছেন প্রচারণামূলক গান।
এসব গানে উঠে আসছে আসন্ন নির্বাচন ও একইসঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটের প্রসঙ্গ। কোথাও দলীয় প্রতীক, কোথাও উন্নয়ন, কর্মসংস্থান, দুর্নীতিমুক্ত সমাজ কিংবা নাগরিক সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি তুলে ধরা হচ্ছে সুর ও কথার মাধ্যমে। ইউটিউব, ফেসবুক ও টিকটকে এসব গান দ্রুত ছড়িয়ে পড়ছে এবং হাজার হাজার দর্শক-শ্রোতা আকর্ষণ করছে।
সংগীত ও যোগাযোগ বিশেষজ্ঞদের মতে, নির্বাচনে গানের ব্যবহার দলগুলোর একটি কার্যকর ও বুদ্ধিদীপ্ত কৌশল। সহজ কথা, আকর্ষণীয় সুর ও আবেগঘন উপস্থাপনার কারণে গান ভোটারদের মনে দ্রুত জায়গা করে নিতে পারে। বিশেষ করে তরুণ ভোটারদের কাছে এই মাধ্যম বেশ প্রভাব ফেলছে বলে মনে করছেন তারা।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ডিজিটাল প্রচারণার এই ধারা আগামী দিনগুলোতে আরও জোরালো হবে। সব মিলিয়ে নির্বাচনি গান এবারের নির্বাচনে ভোটারদের মনোজগতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন