শেরপুর-৩ আসনে প্রকাশ্য দিবালোকে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা: এবি পার্টির তীব্র নিন্দা, দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি;
২৮ জানুয়ারি ২০২৬ বুধবার ঢাকা
প্রেস বিজ্ঞপ্তি
শেরপুর-৩ আসনের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করার ঘটনায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ চরম ক্ষোভ, ঘৃণা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
এক যৌথ বিবৃতিতে এবি পার্টির শীর্ষ নেতৃবৃন্দ বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়,এটি একটি পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস, প্রকাশ্য খুন ও নির্বাচনী সন্ত্রাসের ভয়াবহ বহিঃপ্রকাশ। আজ বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসারের আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধিয়ে দেয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে তারা জামায়াত সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়।
নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, এই সন্ত্রাসী হামলায় শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা রেজাউল করিমসহ অন্তত তিনজন গুরুতর আহতসহ প্রায় অর্ধশত আহত হন। আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাওলানা রেজাউল করিম মারা যায় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) , একটি একটি জঘন্য, ন্যাক্কারজনক ও কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
এবি পার্টির নেতৃবৃন্দ বলেন, নির্বাচনী পরিবেশ ধ্বংস করা, বিরোধী মতের প্রতি আক্রমনাত্মক হওয়া এবং ভয়ভীতি ছড়িয়ে রাজনৈতিক কর্তৃত্ব কায়েম করতেই প্রকাশ্য দিবালোকে এই বর্বর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনা প্রমাণ করে,দেশে নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে না , মানবাধিকার পদদলিত হচ্ছে এবং প্রশাসনের নীরবতা অপরাধীদের সাহস জোগাচ্ছে।
নেতৃবৃন্দ অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার, ঘটনার সঙ্গে জড়িত সকল বিএনপি সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানান। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা ও শহীদ মাওলানা রেজাউল করিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।
এবি পার্টির নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে যদি রাজনৈতিক সহিংসতা, প্রকাশ্য খুন ও সন্ত্রাস বন্ধ না হয়, তবে এর পূর্ণ দায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন কোনোভাবেই এড়াতে পারবে না। জনগণ এই রক্তের হিসাব ইতিহাসের কাঠগড়ায় তুলে ধরবে।
সংবাদ প্রেরক
আজাদুল ইসলাম আজাদ
সহকারী প্রচার সম্পাদক, এবি পার্টি।
মোবাইল -০১৭১৬৪৩৭২৪১

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন