ডি এস কে টিভি চ্যানেল

পেশায় ফুড ডেলিভারি রাইডার ছিলেন।

লন্ডনে সড়ক দুর্ঘ'টনায় বাংলাদেশি যুবক নি'হত

ছবি সংগৃহীত

লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পূর্বাঞ্চলের কর্মাশিয়াল রোডে সড়ক দুর্ঘটনায় নাফিজুল হক শাকিল (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় ফুড ডেলিভারি রাইডার ছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে রয়্যাল লন্ডন হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তিনি মারা যান।

নিহত শাকিল কীভাবে দুর্ঘটনার শিকার হন, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। স্থানীয় পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শাকিলের মৃত্যুর খবরে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার ও স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর এবং দাফনের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

???? সংক্ষেপে:

লন্ডনের পূর্বাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত বাংলাদেশি যুবক নাফিজুল হক শাকিল আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর মারা যান। ঘটনাটি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

লন্ডনে সড়ক দুর্ঘ'টনায় বাংলাদেশি যুবক নি'হত

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পূর্বাঞ্চলের কর্মাশিয়াল রোডে সড়ক দুর্ঘটনায় নাফিজুল হক শাকিল (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় ফুড ডেলিভারি রাইডার ছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে রয়্যাল লন্ডন হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তিনি মারা যান।

নিহত শাকিল কীভাবে দুর্ঘটনার শিকার হন, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। স্থানীয় পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শাকিলের মৃত্যুর খবরে যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার ও স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর এবং দাফনের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

???? সংক্ষেপে:

লন্ডনের পূর্বাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত বাংলাদেশি যুবক নাফিজুল হক শাকিল আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর মারা যান। ঘটনাটি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল