ডি এস কে টিভি চ্যানেল

হাতকড়া পরানো এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

ময়মনসিংহে পুলিশের ওপর হা'মলা: ৫ সদস্যকে কু'পিয়ে আসামি ছি'নতাই, গ্রে'প্তার ৭

ছবি সংগ্রহীত

ময়মনসিংহে পুলিশের ওপর হামলা: ৫ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭

ময়মনসিংহে দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরানো এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ৫ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। হামলায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে সোমবার (১৩ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে, ময়মনসিংহ নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায়। পুলিশ জানায়, কোতোয়ালি মডেল থানার একটি দল একটি মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ৫ পুলিশ সদস্যকে আহত করে এবং সুযোগ নিয়ে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহত পুলিশ সদস্যদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, কয়েকজনের অবস্থা গুরুতর।

ঘটনার পরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল অভিযান শুরু করে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে হামলায় ব্যবহৃত কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, পলাতক আসামিকে উদ্ধারে এবং হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মতো গুরুতর অপরাধের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ০১ মার্চ ২০২৬

ময়মনসিংহে পুলিশের ওপর হা'মলা: ৫ সদস্যকে কু'পিয়ে আসামি ছি'নতাই, গ্রে'প্তার ৭

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

ময়মনসিংহে পুলিশের ওপর হামলা: ৫ সদস্যকে কুপিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৭

ময়মনসিংহে দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরানো এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ৫ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। হামলায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে সোমবার (১৩ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে, ময়মনসিংহ নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায়। পুলিশ জানায়, কোতোয়ালি মডেল থানার একটি দল একটি মামলার এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ৫ পুলিশ সদস্যকে আহত করে এবং সুযোগ নিয়ে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহত পুলিশ সদস্যদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাতে জানা গেছে, কয়েকজনের অবস্থা গুরুতর।

ঘটনার পরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল অভিযান শুরু করে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে হামলায় ব্যবহৃত কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, পলাতক আসামিকে উদ্ধারে এবং হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মতো গুরুতর অপরাধের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল