ডি এস কে টিভি চ্যানেল

মেহেদী হাসান মেহের

মেহেদী হাসান মেহের


বাঞ্ছারামপুরে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে: মো. মহসীন

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মহসীন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লা প্রতীকের এক অভাবনীয় বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। বাঞ্ছারামপু‌রে জামায়াতে ইসলামীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার হচ্ছে বিগত ৫৪ বছরের অন্যায়, অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ।সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সা‌ড়ে ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের উদ্যোগে আয়োজিত নির্বাচনি মিছিল শে‌ষে  তিনি এসব কথা বলেন।[TECHTARANGA-POST:1817]তিনি আরও বলেন,“নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কোনো স্থান হবে না। জনগণ বিশ্বাস করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে রাষ্ট্র পরিচালিত হলে বাংলাদেশ একটি কল্যাণমূলক ও মানবিক রাষ্ট্রে পরিণত হবে। সে লক্ষ্যেই দেশের নারী-পুরুষ, কৃষক-শ্রমিক ও ছাত্র-জনতা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে উদগ্রীব হয়ে অপেক্ষা করছে।”মহসীন বলেন, “জনগণের বিজয় নিশ্চিত করতে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্র ও ব্যালট পাহারা দিতে হবে। কোনো অবস্থাতেই কেন্দ্র দখল হতে দেওয়া যাবে না।তিনি আরও বলেন, “যারা ভোট কারচুপির ষড়যন্ত্র করছে, আমরা শান্তিপূর্ণভাবেই তাদের প্রতিহত করব। বাঞ্ছারামপুরের মাটিতে আমাদের দুর্বল ভাবার সুযোগ নেই। আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু আমাদের নীরবতাকে কখনো দুর্বলতা মনে করবেন না। আমি ছাত্রজীবন থেকেই আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছি। কেউ যদি ষড়যন্ত্র করে জনগণের ভোটাধিকার হরণ করতে চায়, তাহলে আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমেই জনগণ তার দাঁতভাঙা জবাব দেবে—ইনশাআল্লাহ।”তিনি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশা জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।[TECHTARANGA-POST:1816]সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন কমিটির পরিচালক মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে‌ন্দ্রীয় শূরা সদস্য মহিউদ্দিন ফারুক, জেলা সেক্রেটারি মাওলানা মো. আমিনুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা মো. সারোয়ার হাসান আলমগীর, উপজেলা এনসিপির সমন্বয়ক মো. মাইনুদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনি মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিলটি উপজেলা মাওলাগঞ্জ বাজার মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাতুরবা‌ড়ি মোড়  শেষ হয়।

বাঞ্ছারামপুরে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে: মো. মহসীন