ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : রোববার, ১৯ জুলাই ২০২৬

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদ এর প্রশাসক, ​আহমেদ আলী মুকিব আন্তর্জাতিক অঙ্গনে এক দূরদর্শী ও বলিষ্ঠ কণ্ঠস্বর।

পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পি'প্তল ঠেকিয়ে চাঁ'দাবাজি, গ্রেপ্তার-১

দেশজুড়ে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

যানজটে আটকে হাসপাতালে পৌঁছাতে না পেরে সড়কেই সন্তান প্রসব, নবজাতক এনআইসিইউতে

১০০ টাকা ঘুষে মাত্র ১২০ টাকার গ্যাস, ধুঁকছে সিএনজি স্টেশন

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

হাতিয়ায় ১৪ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে র'ক্তাক্ত সংঘ'র্ষ,মুখোমুখি এনসিপি-ঠিকাদারি পক্ষ

নোয়াখালীর হাতিয়ায় প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রধান সড়কের নির্মাণকাজের মান নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

‎এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপজেলা সদরের আদালত ভবনসংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

‎আহতদের মধ্যে রয়েছেন এনসিপির শ্রমিক শক্তির উপজেলা আহ্বায়ক আবির, সুখচর ইউনিয়ন এনসিপির সদস্য সচিব ইসমাইল ও এনসিপি নেতা হৃদয়। অপরদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার শামীম এবং কর্মচারী নাহিদ ও সোহরাব আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে হাতিয়ার ১১ কিলোমিটার প্রধান সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করছে মেসার্স জামাল ইঞ্জিনিয়ারিং। প্রকল্পটির কাজ শুরুর পর থেকেই নির্মাণমান নিয়ে স্থানীয়ভাবে নানা আলোচনা-সমালোচনা চলে আসছে। এ নিয়ে এর আগেও কয়েক দফা কাজ বন্ধ থাকার ঘটনাও ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার আদালত ভবনের সামনে সড়কের গাইড ওয়ালের ঢালাইয়ের কাজ চলাকালে এনসিপির শ্রমিক শক্তির উপজেলা আহ্বায়ক আবির ও সদস্য সচিব ইসমাইল নির্মাণকাজে ত্রুটির অভিযোগ তুলে আপত্তি জানান।

‎এ সময় ঘটনাস্থলে থাকা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদের ছোট ভাই রুবেলের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

‎উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ বলেন, প্রায় তিন মাস আগে সড়কের কাজ শুরু হয়েছে। এর আগেও এনসিপির নেতারা ত্রুটির অভিযোগ তুলে কয়েকবার কাজ বন্ধ করে দেন।

‎পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তারা কোনো ত্রুটি প্রমাণ করতে পারেননি। তাঁর দাবি, স্থানীয় জনগণ দ্রুত কাজ শেষ করতে চান।

‎কিন্তু বারবার বাধা দেওয়ায় কাজ বিলম্বিত হচ্ছে। শনিবারও টাকার দাবিতে কাজ বন্ধের চেষ্টা করা হলে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে টাকার দাবির অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

‎অন্যদিকে এনসিপির শ্রমিক শক্তির উপজেলা আহ্বায়ক আবির অভিযোগ করে বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে দুর্বল গাইড ওয়াল নির্মাণ করা হচ্ছিল। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয়টি জানানো হলেও তারা কার্যকর ব্যবস্থা নেননি।

‎পরে সাময়িকভাবে কাজ বন্ধ রাখতে বললে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে তাদের তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি দাবি করেন।

‎এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) নোয়াখালীর উপ-সহকারী প্রকৌশলী মো. মহিবুল্লাহ সুমন বলেন, একই গাইড ওয়াল নিয়ে দুই দিন আগেও অভিযোগ উঠেছিল।

‎পরে অধিদপ্তরের নির্দেশে পুরোনো ইট পরিবর্তন করে নতুন ইট দিয়ে কাজ শুরু করা হয়েছে। তাই একই বিষয় নিয়ে নতুন করে আপত্তি তোলার যৌক্তিকতা নেই।

‎হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

হাতিয়ায় ১৪ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে র'ক্তাক্ত সংঘ'র্ষ,মুখোমুখি এনসিপি-ঠিকাদারি পক্ষ

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল