কক্সবাজারে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধ*র্ষণের অভিযোগ; আটক ৬
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনায় প্রবাসীর স্ত্রী ও দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে সংঘবদ্ধ ধ*র্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (৮ জুন) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া ডলনিরঘোনা এলাকায় ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। অভিযোগ রয়েছে, ডাকাতির একপর্যায়ে প্রবাসীর স্ত্রী ও তার স্কুলপড়ুয়া মেয়ের ওপর পাশবিক নির্যাতন চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পর গুরুতর আহত মা ও মেয়েকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ভুক্তভোগী কিশোরীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন