ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : সোমবার, ০১ জুন ২০২৬

মোংলায় চকলেটের প্রলোভন দেখিয়ে সাড়ে ৫ বছরের শিশুকে ধর্ষ'ণের অভিযোগ, ২০ দিন পর সিলেট থেকে গ্রেপ্তার অভিযুক্ত

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বেপরোয়া আচরণ আর সহ্য করব না

বাড়িতে অগ্নিসংযোগ, নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছাড়ার আহ্বান নুসরাতের

বন্ধুর ছায়ায় নিখোঁজ তাহসিফ! ৪ দিনের রিমান্ডে দীপ, গ্রে'প্তার রহস্যময় তরুণী দিশা

 মিরপুরে শ্রমিক আন্দো'লনের মধ্যে পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত ক্যাডেট কোচিং শিক্ষক!

ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরি (অব:)-এর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি

স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে স্বামীর দ্বিতীয় বিয়ে, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী!

মাকে কু'পিয়ে হ'ত্যার অভিযোগ, হাতে ব'টি নিয়ে ঘরজুড়ে ছোটাছুটি মেয়ের!

নোয়াখালীতে রাতের আঁধারে পথ আটকে তরুণকে পিটিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রাতের আঁধারে পথ আটকে এক তরুণকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের প্রাক-মুন্সিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎নিহত তরুণের নাম জোবায়ের হোসেন ওরফে রাকিব (২৩)। তিনি একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের ভোলা গাজীবাড়ির সৌদি আরবপ্রবাসী মো. হানিফের ছেলে। তিনি পেশায় দোকান কর্মচারী।
‎
‎পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে প্রাক-মুন্সিরহাট বাজারে দুই স্বর্ণকারের বিরোধকে কেন্দ্র করে দুটি পক্ষের ঝগড়া বাধে। তখন রাকিব বাজারে ঝামেলা না করার জন্য তাঁদের অনুরোধ করেন। এ সময় একটি পক্ষ রাকিবের ওপর ক্ষিপ্ত হয়।
‎
‎গতকাল শনিবার রাতে রাকিব বাজারে অবস্থান করছিলেন। এ সময় স্বর্ণকারদের দুটি পক্ষও বিরোধ মীমাংসার জন্য বাজারে জড়ো হয়। এর একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে রাকিবকে বাজার থেকে বাড়িতে চলে যেতে বলেন কয়েকজন দোকানি।
‎
‎এরপর রাকিব তাঁর ছোট ভাই রিমনসহ বাড়িতে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর লাঠিসোঁটা ও রড নিয়ে হামলা চালায়। রড দিয়ে বেধড়ক পিটিয়ে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেঁতলে দেওয়া হয়। তাঁকে রক্ষা করতে এগিয়ে যাওয়ায় তাঁর ভাই রিমনের ওপরও হামলা করেন দুর্বৃত্তরা। পরে রিমনের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। রাকিবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
‎
‎জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান  তিনি বলেন, রাতের আঁধারে রাকিবের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের কাউকে পায়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে রাতের আঁধারে পথ আটকে তরুণকে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল