৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রীর ঘোষণা
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী চার বছরের মধ্যে দেশে চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। এই কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়িত হবে এবং পরিবারের কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে।
সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলো নাগরিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম এই দায়িত্বকে ডিজিটাল কাঠামোর মাধ্যমে বাস্তবায়ন করে, যাতে সুবিধাভোগীরা বৈষম্যহীন ও মানবিকভাবে উপকৃত হন।
ফ্যামিলি কার্ডের মূল দর্শন হলো, “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।” এটি শুধুমাত্র আর্থিক সহায়তা নয়, বরং নারীর ক্ষমতায়ন, শিশু ও বৃদ্ধদের সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার একটি বড় পদক্ষেপ।
জাতীয় সংসদে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন এর লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন