ঐতিহ্যবাহী মতলব সরকারি কলেজ মাঠে কলেজপাড়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত দিনব্যাপী ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেটের ফাইনাল ম্যাচে ইস্কাটন ওরিয়র্সকে ২ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কিংস্ দ্বাগন স্পোর্টিং ক্লাব। এরপর রাত ৮টায় ফ্লাড লাইটের আলোয় একই পদ্ধতিতে মিনি ফুটবল টুর্নামেন্টও অনুষ্ঠিত হয়েছে। এই ফুটবল টুর্নামেন্টে উদয়ন স্পোর্টিং ক্লাব আইকনিক ইলাভেন কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সোমবার(২৩ মার্চ) মতলব সরকারি কলেজ মাঠে সকাল ৮ টায় ৮টি টিমের অংশগ্রহণে নকআউট পদ্ধতির ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পিএলসির ডিএমডি মোঃ আবুল বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র মোঃ শাহ গিয়াস, বিশিষ্ট সমাজ সেবক মোঃ রবিউল আউয়াল মানিক। এ সময় অতিথি হিসেবে ছিলেন যুবদল নেতা মাসুদুল ইসলাম সোহাগ, আল আমিন প্রধান, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সাইদুল ইসলাম শিপলু, সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজন, সাইফুল ইসলাম লিংকন প্রমুখ। ক্রিকেটে ৭ ওভার করে প্রতিটি দল খেলার সুযোগ পায়। বিকাল সাড়ে ৪ টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে ইস্কাটন ওরিয়র্স প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩৭ রানে তাদের ইনিংস গুটিয়ে যায়। জবাবে ৮ উইকেট হারিয়ে ৩৮ রানের জয়ের লক্ষ্যে পৌছায় দ্বাগন স্পোর্টিং ক্লাব। ১৩৫ রান ও ৭ উইকেট নিয়ে অলরাউন্ড নৈপুন্যে ম্যান অব দ্যা সিরিজের পুরষ্কার পায় ইব্রাহিম সুমন। তাকে পুরস্কৃত করেন হুমায়ুন কবির প্রধান স্মৃতি সংসদ। বিজয়ী টিমের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুর রহমান বাবু। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিক প্রধান, এ কে এম আজাদ, লিটন ফরাজী, সাংবাদিক মোশারফ হোসেন তালুকদার, মনির প্রধান, পৌর যুবদল নেতা কায়েস প্রধান, রোকন প্রধান, মামুনুর রশিদ রাসেল, শাহাদাত হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি ও ছাত্রদল নেতা ফয়সাল খন্দকার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা সাইফুল ইসলাম সোহেল ও দৈনিক একাত্তর কন্ঠের মতলব দক্ষিণ প্রতিনিধি মোঃ জানিবুল আলম জনি।
দিনব্যাপী এই ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সমাপ্ত হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন ও সকলকে ধন্যবাদ জানান আয়োজক কমিটির মুখপাত্র, দ্বাগন স্পোর্টিং ক্লাবের কর্ণধার মোঃ বিল্লাল হোসেন প্রধান।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন