জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে শোক জানিয়েছেন জামায়াত আমির —
স্পিকারের সহধর্মিণীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সহধর্মিণী দিলারা হাফিজ-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
শনিবার দেওয়া এক শোক বিবৃতিতে তিনি জানান, ২৮ মার্চ স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজ ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, মরহুমার মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
এদিকে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে জানা গেছে।
????️ আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন