পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ–এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদে এ আলোচনা সভার আয়োজন করা হয়। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের মুসলমানরা পবিত্র লাইলাতুল কদর পালন করছেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।
বক্তারা বলেন, লাইলাতুল কদর এমন এক বরকতময় রাত, যে রাতে ইবাদত-বন্দেগি হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। তাই এ রাতে বেশি বেশি নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির এবং দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করা উচিত।
আলোচনা শেষে মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ, দেশের শান্তি-সমৃদ্ধি এবং উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন