ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ১৬ মার্চ ২০২৬

মধ্য দিয়ে সারা দেশে পবিত্র এই রাত পালিত হবে।

আজ পবিত্র লাইলাতুল কদর

আজ পবিত্র লাইলাতুল কদর

আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যার পর থেকে শুরু হবে মহিমান্বিত এই রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র এই রাত পালিত হবে।

ইসলাম ধর্মে লাইলাতুল কদরের গুরুত্ব অত্যন্ত বেশি। পবিত্র কুরআন-এ উল্লেখ রয়েছে, হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এ রাতে মহান আল্লাহ তায়ালা তার বান্দাদের ওপর অশেষ রহমত, বরকত ও মাগফেরাত বর্ষণ করেন।

মুসলমানদের বিশ্বাস, এই মহিমান্বিত রাতেই মানবজাতির জন্য হেদায়েতের আলো হিসেবে পবিত্র কুরআন অবতীর্ণ হয়। তাই ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে বেশি বেশি নফল নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির, দোয়া ও তওবা-ইস্তিগফারে মশগুল থাকেন।

পবিত্র শবে কদরের রাতে আল্লাহর সন্তুষ্টি লাভ এবং তার নৈকট্য অর্জনের আশায় মুসল্লিরা সারারাত ইবাদত-বন্দেগিতে কাটান। এ সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, নিজের ও দেশের কল্যাণ কামনা এবং মানবজাতির শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে লাইলাতুল কদর আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা ও আল্লাহর রহমত লাভের এক মহামূল্যবান সুযোগ। তাই যথাযথ ইবাদত ও আন্তরিকতার মাধ্যমে এই রাতকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ইসলামি চিন্তাবিদরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ১২ এপ্রিল ২০২৬

আজ পবিত্র লাইলাতুল কদর

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যার পর থেকে শুরু হবে মহিমান্বিত এই রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র এই রাত পালিত হবে।

ইসলাম ধর্মে লাইলাতুল কদরের গুরুত্ব অত্যন্ত বেশি। পবিত্র কুরআন-এ উল্লেখ রয়েছে, হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম। এ রাতে মহান আল্লাহ তায়ালা তার বান্দাদের ওপর অশেষ রহমত, বরকত ও মাগফেরাত বর্ষণ করেন।

মুসলমানদের বিশ্বাস, এই মহিমান্বিত রাতেই মানবজাতির জন্য হেদায়েতের আলো হিসেবে পবিত্র কুরআন অবতীর্ণ হয়। তাই ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে বেশি বেশি নফল নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির, দোয়া ও তওবা-ইস্তিগফারে মশগুল থাকেন।

পবিত্র শবে কদরের রাতে আল্লাহর সন্তুষ্টি লাভ এবং তার নৈকট্য অর্জনের আশায় মুসল্লিরা সারারাত ইবাদত-বন্দেগিতে কাটান। এ সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, নিজের ও দেশের কল্যাণ কামনা এবং মানবজাতির শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।

ধর্মপ্রাণ মুসলমানদের কাছে লাইলাতুল কদর আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা ও আল্লাহর রহমত লাভের এক মহামূল্যবান সুযোগ। তাই যথাযথ ইবাদত ও আন্তরিকতার মাধ্যমে এই রাতকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ইসলামি চিন্তাবিদরা।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল