ডি এস কে টিভি চ্যানেল

বিভিন্ন সরকারি সুবিধা সহজে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী পহেলা বৈশাখে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকদের জন্য বিশেষ এই উদ্যোগের মাধ্যমে কৃষি সহায়তা ও বিভিন্ন সরকারি সুবিধা সহজে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

রোববার কৃষক কার্ড সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষক কার্ডের মাধ্যমে দেশের প্রকৃত কৃষকদের একটি তথ্যভান্ডার তৈরি করা হবে। এই কার্ড ব্যবহার করে কৃষকরা ভর্তুকি, কৃষি ঋণ, বীজ ও সারসহ বিভিন্ন সরকারি সহায়তা আরও সহজে পেতে পারবেন।

সরকার মনে করছে, কৃষকদের পরিচয় ও তথ্য এক প্ল্যাটফর্মে আনার ফলে কৃষি খাতে পরিকল্পনা বাস্তবায়ন এবং সহায়তা কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী পহেলা বৈশাখে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকদের জন্য বিশেষ এই উদ্যোগের মাধ্যমে কৃষি সহায়তা ও বিভিন্ন সরকারি সুবিধা সহজে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

রোববার কৃষক কার্ড সংক্রান্ত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষক কার্ডের মাধ্যমে দেশের প্রকৃত কৃষকদের একটি তথ্যভান্ডার তৈরি করা হবে। এই কার্ড ব্যবহার করে কৃষকরা ভর্তুকি, কৃষি ঋণ, বীজ ও সারসহ বিভিন্ন সরকারি সহায়তা আরও সহজে পেতে পারবেন।

সরকার মনে করছে, কৃষকদের পরিচয় ও তথ্য এক প্ল্যাটফর্মে আনার ফলে কৃষি খাতে পরিকল্পনা বাস্তবায়ন এবং সহায়তা কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর হবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল