মাননীয় স্পিকার’ বদলে ‘মাই লর্ড’, তবুও প্রাণবন্ত প্রতিমন্ত্রী শারমিন পুতুল
জাতীয় সংসদের অধিবেশনে সম্বোধনের সময় ছোট একটি ভুল হলেও আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে আলোচনায় এসেছেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
রোববার (১৫ মার্চ) সংসদের প্রশ্নোত্তর পর্বে সমাজকল্যাণ ও নারীবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে মূল মন্ত্রী ডা. জাহিদ হোসেন অনুপস্থিত থাকায় তার পক্ষে দাঁড়ান প্রতিমন্ত্রী পুতুল। প্রথম প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি ‘মাননীয় স্পিকার’ সম্বোধনের জায়গায় দু-একবার ‘মাই লর্ড’ বলে ফেলেন।
পরবর্তীতে সম্পূরক প্রশ্নের জবাব দিতে উঠে তিনি নিজেই বিষয়টি ব্যাখ্যা করেন। তিনি বলেন, পেশাগত কারণে আইন পেশায় কাজ করার অভ্যাস থেকেই ভুলবশত ‘মাই লর্ড’ বলে ফেলেছেন। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
তবে এই ছোট ভুলের পরও মূল প্রশ্নসহ চারটি সম্পূরক প্রশ্নের জবাব তিনি সাবলীল ও আত্মবিশ্বাসের সঙ্গে দেন। তার উত্তর দেওয়ার ধরন ছিল প্রাণবন্ত ও স্পষ্ট। সংসদের অনেকের কাছেই তা ইতিবাচকভাবে ধরা পড়ে।
উল্লেখ্য, প্রথমবার সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও তার জবাব দেওয়ার ভঙ্গিতে নবীনতার ছাপ খুব একটা দেখা যায়নি। আত্মবিশ্বাসী উপস্থাপনায় তিনি প্রশ্নোত্তর পর্বে সক্রিয় অংশগ্রহণ করেন।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন