ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই কার্যক্রম শুরু করা হয়েছে।

বয়স্কদের বিনামূল্যে কোরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করিম-বানু ফাউন্ডেশনের

ছবি সংগৃহীত

পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় বিনামূল্যে কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রম শুরু করেছে করিম-বানু ফাউন্ডেশন। বয়স্কসহ স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের সহীহ ও শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত এবং নামাজ আদায়ের নিয়ম শেখাতে এই বিশেষ কোর্স চালু করা হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়ন করছেন। তিনি জানান, অনেকেই ছোটবেলায় সঠিকভাবে কোরআন শিক্ষা বা নামাজের মাসআলা-মাসায়েল শেখার সুযোগ পাননি। বিশেষ করে জেনারেল শিক্ষাব্যবস্থায় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের শিক্ষার ঘাটতি দেখা যায়। সেই জায়গা থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই কার্যক্রম শুরু করা হয়েছে।

সোমবার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের দারুল উলূম মাদরাসায় আয়োজিত এক পরিদর্শন কর্মসূচিতে ফাউন্ডেশনের সদস্যরা কোর্সের অগ্রগতি ঘুরে দেখেন। পরিদর্শন দলে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য এইচ এম জোবায়ের হোসাইন, সাংবাদিক এসএম মাসুদ রানা এবং মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইদ্রীস আলী।

এ কেন্দ্রে বর্তমানে বয়স্ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৬০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের বয়স ও দক্ষতা অনুযায়ী আলাদা ব্যাচে ভাগ করে পাঠদান করা হচ্ছে। কোরআনের সঠিক উচ্চারণ (তাজবিদ), নামাজের ফরজ-ওয়াজিব ও সুন্নত বিধান, এবং দৈনন্দিন জীবনে প্রযোজ্য প্রয়োজনীয় মাসআলা শেখানো হচ্ছে ধাপে ধাপে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, রমজানজুড়ে এই কার্যক্রম চলবে এবং পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সহীহভাবে কোরআন ও নামাজ শিক্ষার প্রসারই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ০৮ মার্চ ২০২৬

বয়স্কদের বিনামূল্যে কোরআন ও নামাজ শিক্ষা কোর্স চালু করিম-বানু ফাউন্ডেশনের

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image

পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় বিনামূল্যে কোরআন ও নামাজ শিক্ষা কার্যক্রম শুরু করেছে করিম-বানু ফাউন্ডেশন। বয়স্কসহ স্কুল, কলেজ ও আলিয়া মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের সহীহ ও শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত এবং নামাজ আদায়ের নিয়ম শেখাতে এই বিশেষ কোর্স চালু করা হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়ন করছেন। তিনি জানান, অনেকেই ছোটবেলায় সঠিকভাবে কোরআন শিক্ষা বা নামাজের মাসআলা-মাসায়েল শেখার সুযোগ পাননি। বিশেষ করে জেনারেল শিক্ষাব্যবস্থায় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের শিক্ষার ঘাটতি দেখা যায়। সেই জায়গা থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই কার্যক্রম শুরু করা হয়েছে।

সোমবার ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের দারুল উলূম মাদরাসায় আয়োজিত এক পরিদর্শন কর্মসূচিতে ফাউন্ডেশনের সদস্যরা কোর্সের অগ্রগতি ঘুরে দেখেন। পরিদর্শন দলে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য এইচ এম জোবায়ের হোসাইন, সাংবাদিক এসএম মাসুদ রানা এবং মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইদ্রীস আলী।

এ কেন্দ্রে বর্তমানে বয়স্ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৬০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের বয়স ও দক্ষতা অনুযায়ী আলাদা ব্যাচে ভাগ করে পাঠদান করা হচ্ছে। কোরআনের সঠিক উচ্চারণ (তাজবিদ), নামাজের ফরজ-ওয়াজিব ও সুন্নত বিধান, এবং দৈনন্দিন জীবনে প্রযোজ্য প্রয়োজনীয় মাসআলা শেখানো হচ্ছে ধাপে ধাপে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও জানানো হয়, রমজানজুড়ে এই কার্যক্রম চলবে এবং পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সহীহভাবে কোরআন ও নামাজ শিক্ষার প্রসারই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল