পবিত্র রমজানের প্রথম দিনেই মানবিক উদ্যোগে এগিয়ে এলেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকায় এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করে তারা রমজানের কার্যক্রম শুরু করেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা-১৭ আসনের অন্তর্গত এসব এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতারে অংশ নেন তারা। এ সময় শিশুদের খোঁজখবর নেওয়া, তাদের সঙ্গে সময় কাটানো এবং রমজানের তাৎপর্য নিয়ে আলাপ করতে দেখা যায়।
পরিবারটির পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু একদিনের ইফতার নয়—রাজধানীর ১৪টি এতিমখানায় পুরো রমজান মাসজুড়ে ইফতার ও সেহরির দায়িত্ব নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের খাবার যেন পুষ্টিকর ও মানসম্মত হয়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
রমজানকে কেন্দ্র করে এমন সামাজিক ও মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও ভাগাভাগির সংস্কৃতি জোরদার করে বলে মনে করছেন আয়োজকরা। এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন