আ.লীগের দলীয় অফিস খোলার চেষ্টা: ৫ নেতা-কর্মী আটক
পার্বতীপুর, দিনাজপুর – পার্বতীপুর উপজেলার নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের দলীয় অফিস খোলাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ৫ নেতা-কর্মীকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে দলের পক্ষ থেকে অফিস খোলার চেষ্টা করা হলে সেখানে স্থানীয়দের মধ্যে তর্ক ও উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
পুলিশ জানায়, আটককৃতরা বর্তমানে থানায় রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া শুরু হয়েছে, যাতে ভবিষ্যতে আরও উত্তেজনা রোধ করা যায়।
স্থানীয়রা বলছেন, “দলীয় কার্যালয় খোলার বিষয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিল। পুলিশ সময়মতো অভিযান চালায় বলে বড় কোনো অশান্তি এড়ানো গেছে।”
এই ঘটনায় পার্বতীপুর এলাকার রাজনৈতিক পরিবেশ কিছুটা উত্তপ্ত থাকলেও পুলিশ ও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন