জামায়াত ৪০ ভোটে এগিয়ে, বিএনপি নেতাকে পিটিয়ে হাসপাতালে
কুমিল্লার বুড়িচং উপজেলায় সংসদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিএনপি ও কৃষকদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার জেরে এক বিএনপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) কুমিল্লা-৫ (বুড়িচং) আসনের রাজাপুর ইউনিয়নের পাচোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে দেখা যায়, ওই কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপির চেয়ে ৪০ ভোট বেশি পেয়েছে। এ ফলাফলকে ঘিরে বিরোধের সূত্রপাত হয় বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামানকে মারধর করেন স্থানীয় কৃষকদল নেতা বেলায়েত হোসেন বিল্লাল। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বেলায়েত হোসেন বিল্লালকে প্রধান আসামি করে কুমিল্লা আদালতে মামলা দায়ের করেছেন আহত নেতার মেয়ে মানসুরা জান্নাত। মামলা দায়েরের তারিখ ১৫ ফেব্রুয়ারি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের ফল প্রকাশের পর দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং গাজী মনিরুজ্জামান মারধরের শিকার হন।
ঘটনার বিষয়ে এখনো পর্যন্ত কৃষকদল বা বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে জানা গেছে

রোববার, ০৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন