বিরোধী দলের ছায়া মন্ত্রীসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার এ তথ্য জানিয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের পক্ষ থেকে ছায়া মন্ত্রীসভা গঠনের উদ্যোগ একটি ইতিবাচক রাজনৈতিক চর্চা। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে শক্তিশালী ও সংগঠিত বিরোধী ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ছায়া মন্ত্রীসভা গঠনের মাধ্যমে বিকল্প নীতি, পরিকল্পনা ও সমালোচনামূলক অবস্থান তুলে ধরা সম্ভব হবে। এতে সংসদীয় রাজনীতিতে গঠনমূলক বিতর্ক বাড়বে এবং জনগণের সামনে সরকারের কার্যক্রমের মূল্যায়নের একটি কাঠামোবদ্ধ সুযোগ তৈরি হবে।
বিএনপির এ নেতা দাবি করেন, দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে নীতিগত প্রতিযোগিতা থাকা প্রয়োজন। ছায়া মন্ত্রীসভা সেই রাজনৈতিক সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, ওয়েস্টমিনস্টার ধাঁচের সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলের ছায়া মন্ত্রীসভা একটি প্রচলিত ধারণা, যেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিপরীতে বিরোধী দলের একজন করে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি থাকেন। তারা সরকারের সিদ্ধান্ত ও নীতির সমালোচনা ও বিকল্প প্রস্তাব উপস্থাপন করেন।

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন