গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভোট চাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—দেলোয়ার শেখ (৩৮), তার স্ত্রী আমেনা বেগম (২৬), ভাতিজা কাউসার শেখসহ মোট পাঁচজন। তাদের মধ্যে তিনজনকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-শিবিরের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আহতদের স্বজনরা।
তবে অভিযুক্ত পক্ষের দাবি, ঘটনাটি পূর্বশত্রুতার জেরে হয়েছে এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নাম জড়ানো হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে জানানো হয়েছে। এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন