ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে রাষ্ট্রপতি পদ। দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ প্রশ্নে বিভিন্ন মহলে জোর আলোচনা চলছে। এ প্রেক্ষাপটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর–এর নাম সামনে এসেছে।
দলীয় সূত্র ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং সংসদীয় রাজনীতিতে তাঁর সক্রিয় ভূমিকার কারণে তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা নির্বাচনে জয়ী হওয়ায় সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোর পাশাপাশি ' সংবিধানিক পদ নিয়েও দলটির ভেতরে-বাইরে আলোচনা চলছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এককভাবে সরকার গঠনের সুযোগ পেয়েছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বলে জানা গেছে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে এখনো দলীয়ভাবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি প্রস্তাবিত প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি।
রাজনৈতিক মহল মনে করছে, চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগে দলীয় ফোরামে আলোচনা ও কৌশলগত বিবেচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন সবার নজর—দল আনুষ্ঠানিকভাবে কাকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করে।

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন