জামায়াত আমির ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর রাজনৈতিক সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর বাসায় পৃথকভাবে সাক্ষাৎ করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জামায়াত আমিরের বাসায় এবং রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাবেন তিনি। নির্বাচনে জয়লাভের পর এ সফরকে রাজনৈতিক সৌজন্য ও ভবিষ্যৎ সমন্বয় নিয়ে আলোচনা হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কোন্নয়ন ও সমঝোতার বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা রয়েছে কি না—তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন-পরবর্তী সময়ে এমন সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করতে পারে।

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন