ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
প্রফেসর ইউনূস বার্তায় বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের সুস্পষ্ট রায় নিয়ে বিজয়ী হয়েছে। এটি দেশের সাংবিধানিক ধারাবাহিকতা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি আরও আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন এবং জবাবদিহিমূলক ব্যবস্থাকে শক্তিশালী করবে। বার্তায় তারেক রহমানের পিতা জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়া-এর আদর্শ ও নেতৃত্বের কথাও স্মরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ এখন বৈশ্বিক পরিমণ্ডলে নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে রয়েছে। অর্থনীতি, প্রযুক্তি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতিতে সুসমন্বিত নেতৃত্ব অপরিহার্য। তিনি আশা করেন, নতুন সরকারের অধীনে জাতীয় ঐক্য আরও দৃঢ় হবে এবং দেশের মানুষের কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
পরিশেষে, প্রফেসর ইউনূস তারেক রহমানের উদ্যোগ সফল হোক এবং মহান আল্লাহ্ তাকে দেশ ও জাতির সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দান করুন—এই কামনায় বার্তাটি শেষ হয়েছে।

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন