ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফরিদগঞ্জে ধানের শীষ সমর্থকের বাড়িতে হাম'লা-ভা'ঙচুর লুট, আ'হত ৫

ছবিতেঃ হামলায় আহতদের একাংশ।

চাঁদপুরের ফরিদগঞ্জে নির্বাচনী পরবর্তী সহিংসতার ঘটনায় ধানের শীষ প্রতীকের এক সমর্থকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় নারী ও শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় স্থানীয় যুবদল নেতা আক্তার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নির্বাচনের পরদিন সকালে স্বতন্ত্র প্রার্থী এমএ হান্নানের অনুসারী আলমগীরের নেতৃত্বে ২০-৩০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আক্তার হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরে ঢুকে দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় ঘরের আলমারি ভেঙে প্রায় ১ ভরি ২ আনা স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করেন তারা।

আহতদের হলেন, আক্তার হোসেন (৪০), আনোয়ার (৪৫), তারেক (২১), আকবর (৩০) ও জান্নাত (৯)। তাদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের একজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।

আক্তার হোসেন জানান, তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন এবং তার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। নির্বাচনের ফলাফল ঘোষণার পরে তিনি বাড়িতে চলে যান। আজ সকালে অভিযুক্ত আলমগীর হোসেন লোকজন নিয়ে এ হামলার ঘটনা ঘটান। তিনি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

অভিযুক্ত আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সুবিদপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির চিফ এজেন্ট ইমান হোসেন জানান, নির্বাচনের দিন তিনি ও আক্তার একই কেন্দ্রে দায়িত্ব পালন করেন। নির্বাচনের পর এলাকায় সবাই শান্তিপূর্ণভাবে বসবাসের কথা ছিল। তবে সকালে দোকানের সামনে আক্তার ও আলমগীরের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে এ হামলার ঘটনা ঘটে বলে তিনি শুনেছেন। তিনি হামলার ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য করেন এবং দাবি করেন, এটি সরাসরি নির্বাচনসংক্রান্ত নয়। তাদের মধ্যে অভ্যন্তরীণ বিষয় নিয়ে এ ঘটনা ঘটেছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, সকালে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী টহল জোরদার করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ফরিদগঞ্জে ধানের শীষ সমর্থকের বাড়িতে হাম'লা-ভা'ঙচুর লুট, আ'হত ৫

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল