পঞ্চগড়-১ আসনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ
পঞ্চগড়-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগ উঠেছে। প্রায় ৩০টির বেশি স্থানে বিএনপির নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় এনসিপির নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটছে। এতে দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
সারজিস আলম তার পোস্টে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত।
তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও এখনো জানা যায়নি।
এদিকে স্থানীয় সূত্রগুলো জানায়, নির্বাচনের পর কয়েকটি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতার অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট মহল বলছে, নির্বাচনের পরবর্তী সময়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

রোববার, ০৮ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন