ডি এস কে টিভি চ্যানেল

হামলা কখনো গণতন্ত্রের ভাষা হতে পারে না'

নাসীর উদ্দীন পাটোয়ারীর ওপর স'ন্ত্রাসী হাম'লায় এবি পার্টির তী'ব্র নি'ন্দা

ছবি সংগৃহীত

নাসীর উদ্দীন পাটোয়ারীর ওপর সন্ত্রাসী হামলায় এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ;

'হামলা কখনো গণতন্ত্রের ভাষা হতে পারে না'

১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ঢাকা

প্রেস বিজ্ঞপ্তি

মীর্জা আব্বাস কলেজ ও রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাসীর উদ্দীন পাটোয়ারীর ওপর সন্ত্রাসী হামলা ও প্রকাশ্যে ভোট ডাকাতির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন এবি পার্টির নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং সদস্য সচিব মোঃ আলতাফ হোসাইন।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, নাসীর উদ্দীন পাটোয়ারী কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই এবি পার্টির নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। তারা বলেন, এই ঘটনা শুধু নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন নয়; বরং গণতন্ত্র, আইনের শাসন এবং ভোটারদের সাংবিধানিক অধিকারের ওপর নগ্ন আঘাত।

তারা আরও বলেন, পরিকল্পিতভাবে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখল এবং জাল ভোট প্রদানের মাধ্যমে নির্বাচনের পরিবেশকে কলুষিত করা হচ্ছে। প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং প্রত্যক্ষদর্শীদের সামনে এমন ন্যক্কারজনক হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও রহস্যজনক।

এবি পার্টির পক্ষ থেকে অবিলম্বে

১. ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত,

২. হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি,

৩. সংশ্লিষ্ট কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিতকরণ,

৪. ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা জোরদারের জোর দাবি জানানো হচ্ছে।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের ভোটাধিকার নিয়ে কোনো প্রকার প্রহসন বরদাস্ত করা হবে না। গণতন্ত্র রক্ষায় সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, ভয়ভীতি ও সন্ত্রাস দিয়ে জনগণের রায় দমন করা যাবে না,জনগণই শেষ কথা বলবে।

সংবাদ প্রেরক 

আজাদুল ইসলাম আজাদ 

সহকারী প্রচার সম্পাদক, এবি পার্টি

মোবাইল -০১৭১৬৪৩৭২৪১

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ০৮ মার্চ ২০২৬

নাসীর উদ্দীন পাটোয়ারীর ওপর স'ন্ত্রাসী হাম'লায় এবি পার্টির তী'ব্র নি'ন্দা

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নাসীর উদ্দীন পাটোয়ারীর ওপর সন্ত্রাসী হামলায় এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ;

'হামলা কখনো গণতন্ত্রের ভাষা হতে পারে না'

১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার ঢাকা

প্রেস বিজ্ঞপ্তি

মীর্জা আব্বাস কলেজ ও রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাসীর উদ্দীন পাটোয়ারীর ওপর সন্ত্রাসী হামলা ও প্রকাশ্যে ভোট ডাকাতির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন এবি পার্টির নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং সদস্য সচিব মোঃ আলতাফ হোসাইন।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, নাসীর উদ্দীন পাটোয়ারী কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেই এবি পার্টির নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। তারা বলেন, এই ঘটনা শুধু নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন নয়; বরং গণতন্ত্র, আইনের শাসন এবং ভোটারদের সাংবিধানিক অধিকারের ওপর নগ্ন আঘাত।

তারা আরও বলেন, পরিকল্পিতভাবে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখল এবং জাল ভোট প্রদানের মাধ্যমে নির্বাচনের পরিবেশকে কলুষিত করা হচ্ছে। প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং প্রত্যক্ষদর্শীদের সামনে এমন ন্যক্কারজনক হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও রহস্যজনক।

এবি পার্টির পক্ষ থেকে অবিলম্বে

১. ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত,

২. হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি,

৩. সংশ্লিষ্ট কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিতকরণ,

৪. ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা জোরদারের জোর দাবি জানানো হচ্ছে।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের ভোটাধিকার নিয়ে কোনো প্রকার প্রহসন বরদাস্ত করা হবে না। গণতন্ত্র রক্ষায় সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, ভয়ভীতি ও সন্ত্রাস দিয়ে জনগণের রায় দমন করা যাবে না,জনগণই শেষ কথা বলবে।

সংবাদ প্রেরক 

আজাদুল ইসলাম আজাদ 

সহকারী প্রচার সম্পাদক, এবি পার্টি

মোবাইল -০১৭১৬৪৩৭২৪১

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল