ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সেনাবাহিনী আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।”

আজ আপনাদের ঈদ: ভোটারদের উদ্দেশে মেজর কাজী জাহিদের বার্তা

ছবি সংগৃহীত

আজ আপনাদের ঈদ: ভোটারদের উদ্দেশে মেজর কাজী জাহিদের বার্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের হিজলা উপজেলায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ভোটগ্রহণের দিন বৃহস্পতিবার সকাল থেকেই হিজলা আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর কাজী জাহিদ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন।

কেন্দ্র পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভোটারদের সঙ্গে কথা বলেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আজ আপনাদের ঈদের দিন। উৎসবের আমেজে, নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করুন। সেনাবাহিনী আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।”

মেজর কাজী জাহিদ জানান, হিজলার প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ও প্রবীণ ভোটারদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। অনেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, হিজলা উপজেলায় ভোটগ্রহণ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনীর টহল জোরদার রয়েছে এবং প্রয়োজনীয় স্থানে মোবাইল টিম প্রস্তুত রাখা হয়েছে।

দিনব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

আজ আপনাদের ঈদ: ভোটারদের উদ্দেশে মেজর কাজী জাহিদের বার্তা

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল