ভোটকেন্দ্রে মারা গেলেন খুলনা মহানগর বিএনপি নেতা মহিবুজ্জামান
খুলনার একটি ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নগরীর খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে তিনি ভোট প্রদান করতে যান। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপস্থিত লোকজন দ্রুত তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় নেতাকর্মীরা।
এদিকে, সকাল সাড়ে ৭টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ চলছে এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক রয়েছে। কোথাও বড় ধরনের কোনো সমস্যা দেখা যায়নি বলেও জানান তিনি।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন