ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

সাংবাদিক জামাল উদ্দিনকে গুরুতরভাবে মারধর করা হয়।

বান্দরবানে কেন্দ্র দখলের চেষ্টা, সাংবাদিক আ'হত

ছবি সংগৃহীত

বান্দরবানে কেন্দ্র দখলের চেষ্টা, সাংবাদিক আহত—সীমান্ত কেন্দ্রে ‘ভোট ডাকাতি’র আশঙ্কা

বান্দরবান সদর পৌরসভার ৯ নম্বর বাসস্টেশন কাসেম পাড়া কেন্দ্রে কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করে। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক জামাল উদ্দিনকে গুরুতরভাবে মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে হঠাৎ করে উত্তেজনা সৃষ্টি হয়। কয়েকজন ব্যক্তি জোরপূর্বক কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিক জামাল উদ্দিন হামলার শিকার হন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে সীমান্তবর্তী কয়েকটি কেন্দ্রকে ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেতাদের অভিযোগ, সীমান্ত অঞ্চলের কিছু কেন্দ্রে ভোট ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জেলা প্রশাসন জানিয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অনিয়ম বা সহিংসতা রোধে কঠোর নজরদারি চলছে। নির্বাচন কমিশনও অভিযোগগুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী কেন্দ্রগুলোতে অতীতে সহিংসতার নজির থাকায় প্রশাসনের বাড়তি সতর্কতা প্রয়োজন। নির্বাচনকে ঘিরে সহিংসতা ও অনিয়মের অভিযোগ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক বলেও তারা মন্তব্য করেছেন।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন দাবি করলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

বান্দরবানে কেন্দ্র দখলের চেষ্টা, সাংবাদিক আ'হত

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল