তরুণ সেনা কর্মকর্তাদের প্রতি সাবেক সেনাপ্রধানের বিশেষ আহ্বান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের আগের রাতে তরুণ সেনা কর্মকর্তাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূইয়া। তিনি বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা যথাযথ ও দৃঢ়ভাবে প্রয়োগ করতে হবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। পোস্টে তিনি তরুণ কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।
সাবেক সেনাপ্রধান বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের আইনসম্মত ক্ষমতা প্রয়োগে কোনো ধরনের দ্বিধা থাকা উচিত নয়। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা যেন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তবে প্রয়োগের মাধ্যমে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখা হয়।
তিনি আরও বলেন, নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষা ও অনিয়ম প্রতিরোধে সেনা কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পক্ষপাতিত্ব নয়, বরং সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকেই দায়িত্ব পালন করতে হবে। এতে জনগণের আস্থা যেমন বৃদ্ধি পাবে, তেমনি নির্বাচনও গ্রহণযোগ্যতা পাবে।
ইকবাল করিম ভূইয়া তরুণ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনারা দেশের ভবিষ্যৎ নেতৃত্বের অংশ। পেশাদারিত্ব, সততা ও সাহসিকতার মাধ্যমে দায়িত্ব পালন করলে জাতি উপকৃত হবে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে একটি শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব হবে।
নির্বাচনের প্রাক্কালে সাবেক এই সেনাপ্রধানের এমন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন