ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

অনিয়ম হচ্ছে কি না তা রিয়েল টাইমে নজরদারি করা হবে।

রাজবাড়ীতে ভোটকেন্দ্রে ড্রোন নজ'রদারি

রাজবাড়ীতে ভোটকেন্দ্রে ড্রোন নজ'রদারি
ছবি সংগৃহীত

রাজবাড়ীতে ভোটকেন্দ্রে ড্রোন নজরদারি

রাজবাড়ী জেলা ভোটকেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এবার ড্রোন ব্যবহার করা হচ্ছে। আজ (১১ ফেব্রুয়ারি) সকালেই রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন ‘র‌্যাব-১০’ ও ‘সিপিসি-৩’ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।

পরিদর্শনের সময় তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা যাচাই করেন এবং র‌্যাব সদস্যদের সঙ্গে ভোটকেন্দ্রে পর্যবেক্ষণ ও তদারকির পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। ড্রোনের মাধ্যমে কেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের আগমন এবং কেন্দ্রে কোনো অনিয়ম হচ্ছে কি না তা রিয়েল টাইমে নজরদারি করা হবে।

এর আগে রাজবাড়ী জেলায় ভোটকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনও কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে। ভোটারদের নিরাপদে ভোট দিতে উৎসাহিত করতে র‌্যাব সদস্যরা কেন্দ্রে নিয়মিত পরিদর্শন চালাচ্ছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজবাড়ী জেলা নির্বাচনে অংশগ্রহণকারীরা আশা করছেন, নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

রাজবাড়ীতে ভোটকেন্দ্রে ড্রোন নজ'রদারি

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজবাড়ীতে ভোটকেন্দ্রে ড্রোন নজরদারি

রাজবাড়ী জেলা ভোটকেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এবার ড্রোন ব্যবহার করা হচ্ছে। আজ (১১ ফেব্রুয়ারি) সকালেই রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন ‘র‌্যাব-১০’ ও ‘সিপিসি-৩’ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম।

পরিদর্শনের সময় তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা যাচাই করেন এবং র‌্যাব সদস্যদের সঙ্গে ভোটকেন্দ্রে পর্যবেক্ষণ ও তদারকির পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। ড্রোনের মাধ্যমে কেন্দ্রের নিরাপত্তা, ভোটারদের আগমন এবং কেন্দ্রে কোনো অনিয়ম হচ্ছে কি না তা রিয়েল টাইমে নজরদারি করা হবে।

এর আগে রাজবাড়ী জেলায় ভোটকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনও কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে। ভোটারদের নিরাপদে ভোট দিতে উৎসাহিত করতে র‌্যাব সদস্যরা কেন্দ্রে নিয়মিত পরিদর্শন চালাচ্ছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজবাড়ী জেলা নির্বাচনে অংশগ্রহণকারীরা আশা করছেন, নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট হবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল