ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী এগিয়ে: জরিপ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী তার প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, তিনি বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের চেয়ে প্রায় ১৬ শতাংশ বেশি ভোট পেতে পারেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দেশের ১৩টি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনের ওপর পরিচালিত জরিপের সংক্ষিপ্ত ফলাফল প্রকাশ করে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ‘সোচ্চার’। প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে এই জরিপের ফল প্রকাশ করা হয়।
জরিপে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে দেখা যায়, ঢাকা-৮ আসনে ভোটারদের একটি বড় অংশ পরিবর্তনের পক্ষে অবস্থান নিচ্ছেন। স্থানীয় নানা ইস্যু, প্রার্থীদের গ্রহণযোগ্যতা ও সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড এই ফলাফলে প্রভাব ফেলেছে বলে জরিপ প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিশ্লেষকদের মতে, ঢাকা-৮ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এখানে প্রতিদ্বন্দ্বিতা হলেও বর্তমান জরিপের ফলাফল নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্য স্বস্তিদায়ক ইঙ্গিত দিচ্ছে। তবে নির্বাচনের দিন পর্যন্ত ভোটের সমীকরণ বদলাতে পারে বলেও তারা সতর্ক করেছেন।
এ বিষয়ে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের শিবির থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এটি একটি মতামতভিত্তিক জরিপ; চূড়ান্ত ফল নির্ভর করবে ভোটগ্রহণের দিনের বাস্তব পরিস্থিতি ও ভোটার উপস্থিতির ওপর।

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন